গরু বিচরণ করতে গিয়ে গভীর নালায় পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। নকশালবাড়ির মেরিভিট চাবাগান এলাকার ঘটনা। মৃতের নাম সাবন গৌড়(৭০), মৃত জঙ্গল লাইন মেরিভিউ চাবাগানের বাসিন্দা। জানা গিয়েছে, এদিন দুপুরে গরু বিচরণ করতে গিয়ে আচমকাই গভীর নালায় পড়ে যায় ব্যক্তি। পরে স্থানীয়রা নালায় মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠায়। আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।







