চোখ পরীক্ষায় এনে নাবালিকাকে ধর্ষণের ঘটনা। খড়িবাড়ির পানিট্যাঙ্কির ইন্দো-নেপাল সীমান্তে এসএসবির হাতে আটক অভিযুক্ত। জানা গিয়েছে অসম থেকে নেপালের কাঁকড়ভিটায় চোখ দেখানোর নাম করে এক মেয়েকে নিয়ে এসে ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি সিরাজউদ্দীন(৬৫)। এসএসবির নাকা তল্লাশিতে নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করতেই নাবালিকা ধর্ষণের কথা স্বীকার করে। পরে স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনায় তদন্তে নামবে পুলিশ।







