অবৈধভাবে নদী থেকে বালি তুলে পাচারের অভিযোগে আটক ২টি বালিবোঝাই ট্রাক্টর। ঘটনায় গ্রেফতার ১। গতকাল খড়িবাড়ির ডুমুরিয়া নদী ঘাট থেকে বালি তুলে বিহারে পাচারের আগে আটক ২টি বালি বোঝাই ট্রাক্টর। ধৃতের নাম সঞ্জয় পাহান(১৮) ধৃত খড়িবাড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, কোনো বৈধ নথিপত্র ছাড়াই নদী থেকে বালি তুলে বিহারে পাচারের আগে পুলিশ অভিযান চালাতেই একজন ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় ২টি বালিবোঝাই ট্রাক্টরকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।







