ইন্টারসিটি এক্সপ্রেসে মহিলা যাত্রীকে ছিনতাইয়ের ঘটনা। মহিলার ব্যাগ টানাটানি করতে গিয়ে রেললাইনে পড়ল ছিনতাইকারী ও মহিলা যাত্রী। শিলিগুড়ি থেকে কাটিহারগামী ইন্টারসিটি এক্সপ্রেসের চলন্ত অবস্থায় এই ঘটনা ঘটে। নকশালবাড়ি রেলস্টেশন পার করার পর এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, স্ত্রীকে চিকিৎসকের দেখিয়ে ট্রেনে বাড়ি ফেরার সময় স্বামী বাথরুমে যেতেই মহিলার ব্যাগ টানাটানি করে এক ছিনতাইকারী। দুজনেই চলন্ত ট্রেন থেকে পড়ে গেলে মহিলা্য মাথা সহ গোটা শরীরে জখম হয়। জখম মহিলাকে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ট্রেনের চেন টেনে স্ত্রীর খোঁজ পান স্বামী। জখম মহিলা কাকলি মন্ডল, ইসলামপুরের সুকান্তপল্লীর বাসিন্দা। ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।







