আনারস ভর্তি পিকাপ ও মারোতি অল্টো মুখোমুখি সংঘর্ষ। ফের একবার রাজ্য সড়কে পথ দুর্ঘটনা।ঘটনাটি ঘটেছে খড়িবাড়ীর রূপনজোত সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুরবেলা বিধান নগর থেকে একটি আনারস বোঝাই পিকাপভেন খড়িবাড়ি হয়ে নেপালের কাঠমন্ডু গ্রামী ছিলো অপর দিকে খড়িবাড়ী থেকে একটি মারতি অল্টো ঘোসপুকুর যাচ্ছিলো হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খড়িবাড়ির রূপনজোত এলাকার রাজ্য সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ লাগে ।সাথে সাথে আনারস বোঝাই পিকাপভেনটি পাল্টি খায় । জোরে বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসে ভিড় জমায় ।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।তবে কেউ আহত হয়নি বলে জানাগেছে ।খবর পেয়ে খড়িবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।







