গাছ লাগাও প্রাণ বাঁচাও। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস ।আর এই পরিবেশ দিবসকে সামনে রেখে খড়িবাড়ীতে গাছ হাতে নিয়ে রেলি।বুধবার ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খড়িবাড়ীতে রেলি করলো শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি।এই দিন সংস্থার পক্ষ থেকে একটি বিশাল রেলি করা হয় খড়িবাড়ী বাজার জুড়ে, রেলিতে প্রত্যেকের হাতে একটি করে গাছ ছিলো পাশাপাশি পরিবেশ নিয়ে সচেতনতামূলক বার্তাও দেয়া হয় রেলি থেকে।পড়ে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিক্ষরোপন করা হয়।







