৩৫ গ্ৰাম মরফিন সহ গ্রেফতার ১ , ধৃতকে তোলা হলো আদালতে।
জানা গিয়েছে ,শুক্রবার বিকেলে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন প্রসাদু জোত মোড়ে গোপন সূত্রে খবর পেয়ে এক যুবকে আটক করে এসএসবি ৪১নং জাওয়ানরা ।আটক যুবকে তল্লাশি চালিয়ে ধৃতের হেফাজত থেকে ৩৫ গ্ৰাম মরফিন উদ্ধার করা হয় । পরে ওই যুবকে খড়িবাড়ি পুলিশে হাতে তুলে দেয় এসত্রসবি। ধৃতের নাম মুকুল রায়(৩২), পানিট্যাঙ্কি গৌরসিংজোতের বাসিন্দা । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। উল্লেখ্য, ধৃত যুবক এর আগেও খড়িবাড়ি পুলিশে হাতে মাদক সামগ্রী সব গ্রেফতার হয়েছিল, জেল হেফাজতে ছিল ধৃত মুকুল। ধৃতকে রিমান্ডে নিয়ে তদন্তে নামবে পুলিশ।







