ফের বিপুল পরিমাণে মাদক সামগ্রী সহ গ্রেপ্তার দুইজন। ধৃতদের নাম ললিতা বর্মন (৩৩), গৌরসিং জোত এবং বল বাহাদুর তামাং (৩৮), সিকিমের বাসিন্দা ।
জানা গিয়েছে ,গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পানিট্যাঙ্কির ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। সন্দেহ ভাজন দুজনকে আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ৫২ ব্রাউন সুগার ও১৯ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ প্রায় লক্ষাধিক টাকা । পরে ধৃতদের গ্রেফতার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তি সিকিম থেকে পানিট্যাঙ্কি মাদক কিনতে এসিছিল । আগামীকাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ।







