মৃ*তদে*হ আসতেই উত্তেজনা সৃষ্টি হল নকশালবাড়িতে। মৃ*তদে*হ নিয়ে নকশালবাড়ি থানার সামনে রেখে দোষীদের কড়া শাস্তির দাবি জানান স্থানীয়রা। পরে বিক্ষুব্ধরা নকশালবাড়ি-পানিট্যাঙ্কিগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। সঙ্গে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। ঘটনায় নকশালবাড়ি থানার পুলিশ শান্তি বজায় রাখার অনুরোধ করেন। পরে নকশালবাড়ির সিআই সৈকত ভদ্র ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের বুঝিয়ে অবরোধ তুলে নেন।







