নকশাল বাড়িতে বিজেপির দলীয় পতাকা খোলাকে কেন্দ্র করে উত্তেজনা। বুধবার বিকেল ৫ টা নাগাদ নকশাল বাড়ির বিডিও অফিস ও নকশালবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো নকশালবাড়ি মন্ডল বিজেপি। বিজেপির অভিযোগ মঙ্গলবার রাতে নকশাল বাড়ির বাজার এলাকায় রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা খুলে নিয়েছি দূস্কিতীরা। এই অভিযোগ তুলে এদিন বিকেলে নকশাল বাড়ির বিডিও অফিস ও নকশালবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির মন্ডল সভাপতি মঙলু রায় ও বিজেপি নেত্রী ববিতা ছেত্রী জানান ভয় পেয়ে রাতের অন্ধকারে বিজেপির পতাকা খুলেছে দূস্কিতীরা। তারা ভয় পেয়েছে । আগামী দিনে যদি দূস্কিতী দের পুলিশ গ্রেফতার না করা হয় তা হলে তারা আন্দোলন করবেন







