ফের একবার রাজ্য সড়কে পথ দুর্ঘটনা।রবিবার 12টা নাগাদ খড়িবাড়ীর কল্যাণপুর এলাকায় ঘটনা।স্থানীয় সূত্রে জানা যায় একটি বাইক খড়িবাড়ী থেকে ঘোষপুকুর যাচ্ছিল হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কল্যাণপুর সংলগ্ন এলাকার রাজ্য সড়কে একটি কালভাটে সজোরে ধাক্কা মারে ,জোরে বিকট শব্দ হয় স্থানীয়রা ছুটে আসে, ঘটনায় বাইক আরোহী গুরুতর ভাবে জখম হয় ও চালক আহত হয় ।সাথে সাথে তাদের খড়িবাড়ী প্রাথমিক হাপাতালে আনা হয় ডক্টর বাইক আরোহীকে উত্তরবঙ্গ মেডিক্যাল হসপিটালে রেফার করেন। জানা গেছে গুরুতর আহত ব্যাক্তির নাম সিকচাল কিস্কু বিহারের কাঠিহারের বাসিন্দা।খবর পেয়ে খড়িবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে।







