পুকুর ভরাটের কাজ চলছিল বেআইনিভাবে।বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশ হতেই পদক্ষেপ করল খড়িবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। মঙ্গলবার সকালে দপ্তরের উদ্যোগে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের প্রাথমিক কাজ শুরু করা হয়। এক দিকে রাজ্য সরকারের করা নিদেস কোনওভাবেই জলাশয় কিংবা পুকুর ভরাট করা যাবে না
কিন্তু এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে পুকুর ভরাটের কাজ খড়িবাড়ী ব্লক সহ মহকুমাজুড়ে ।খড়িবাড়ির পশ্চিম কেশরডোবায় ৩২৭ নম্বর জাতীয় সড়কের পাশে বেপরোয়াভাবে চলছিল পুকুর ভরাটের কাজ এভাবেই এক বিঘা পরিমাপের একটি পুকুর ট্র্যাক্টর দিয়ে রাতদিন ভরাট করা হচ্ছিল। গতকাল ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ। তিনি সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেন। মঙ্গলবার ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মী ও আধিকারিকরা ঘটনা স্থলে পৌঁছান ও তদন্ত করেন আধিকারিক জানান খড়িবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে আইনানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে







