১৯ লক্ষ টাকা ব্যায় ১ কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস বুরাগঞ্জে।
শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাদক্ষ কেশরী মোহন সিংহ শনিবার বুড়াগঞ্জের দুধাজোত এলাকায় প্রায় ১ কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস করেন। এই প্রকল্পের জন্য মোট প্রায় ১৯ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যয় করা হবে।
নতুন এই রাস্তাটি দুধাজোত এলাকা থেকে ঘোসপুকুর সীমানা পর্যন্ত বিস্তৃত হবে। কর্মাদক্ষ কেশরী মোহন সিংহ জানান, বিগত দিনে এই এলাকা উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত ছিল। এই রাস্তা নির্মাণের ফলে বুড়াগঞ্জ ও ঘোসপুকুরের এলাকার বাসিন্দারা যোগাযোগ ব্যবস্থার উন্নতি উপভোগ করতে পারবেন।
উপস্থিত ছিলেন খড়িবাড়ী পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ, কর্মাদক্ষ মনিকা রায় সিংহ, প্রদীপ মিশরা সহ একাধিক কর্মকর্তা ও স্থানীয়রা।







