জাতীয় সড়কে জ্যামের কারণে দাঁড়িয়ে থাকা এক লরিতে পেছন থেকে ধাক্কা দিয়ে দূর্ঘটনার কবলে পড়ল আরো এক লরি। নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে ২ জাতীয় সড়কের রথখোলা মোড় এলাকার ঘটনা! দূর্ঘটনার জের লরি থেকে ছিটকে পড়ে অপর লরির চাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক লরি চালকের। মৃত জিতেন্দ্র যাদব, বিহারের বাসিন্দা। জানা গিয়েছে , খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে আটকে পড়ে এক ট্রাক। এর ফলে জাতীয় সড়কে গাড়ির লাইন পড়ে যায়। এতেই আটকে পড়ে এক লরি! অন্যদিকে অপর এক লরি নিয়ন্ত্রণ না পেয়ে দাড়িয়ে থাকা লরিকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে নকশালবাড়ি থানার পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটতেই দূর্ঘটনা দেখতে পায়। ঘুমের ঘোরে থাকার জেরেই এই দূর্ঘটনা অনুমান পুলিশের।







