দামোদর মাসে খড়িবাড়ীর কিলাঘাটায় হরিনাম সংকীর্তন।শুক্রবার সন্ধাবেলা খড়িবাড়ির কিলাঘাটায় হরিনাম সংকীর্তনের ফিতা কেটে শুভ সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাধিপতি রোমা রেশমি এক্কা ও বন ভূমি কর্মাদক্ষ কেশরী মোহন সিংহ ।কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় আর সারা মাস ধরেই ভক্তগণ হরিনাম সংকীর্তন করে থাকে এই উপলক্ষেই এইদিন অসংখ্য ভক্তের সমাগমে হরিনাম মহাযজ্ঞের শুভ সূচনা হয়। কর্মাদক্ষ কেশরী মোহন সিংহ জানান প্রত্যন্ত অঞ্চলে হরিনাম সংকীর্তন হচ্ছে আমরা চাই প্রত্যেকটি এলাকায় এই ভাবে হরিনাম সংকীর্তন হোক সমাজ ভালো হোক মানুষ ধর্মের প্রতি সতবুদ্ধি সম্পূন্ন হোক







