ফের উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃত্যু দেহ।মৃতের নাম তালা বেসরা বয়স ৪১। ঘটনাটি খড়িবাড়ির বাঞ্চাভিটার এলাকায়। জানা গিয়েছে,শুক্রবার তালা বেসরা সকালে বাড়ী থেকে বের হয়। হঠাৎ বাড়িতে খবর আসে তালা বেসরা বাড়ির পাশের চাবাগানের একটি গাছের সাথে ফাঁসি দিয়েছে বাড়ীর লোক ঘটনাস্থলে গিয়ে সনাক্তকরণ করে।খবর চাওর হতেই স্থানীয়রা ভিড় জমায়।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে।খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ







