স্বর্ণমতি নদীর জলে ডুবে মৃত্যু হল এক ক্ষুদে শিশুর।ঘটনায় শোকের ছায়া এলাকায়। মৃত শিশুর নাম রাজা বিশ্বাস(২ ½)বছর।ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামার পাড়া এলাকায়। জানা গিয়েছে,আজ সকাল ৮টা নাগাত শিশুর মা স্নান করতে যায় এবং শিশুর ঠাকুরদা গরুর জন্য ঘাস কাটতে গেলে সেই সময় শিশুটি খেলতে গিয়েই পরিবারের অজান্তেই জলে ভেসে যায়।পরে গ্রামের এক বাচ্চার নজরে আসলে পরিবারকে খবর দেয়।পরে খবর পেয়ে ক্ষুদে শিশুকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।পরে মৃত শিশুকে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ







