চাবাগান শ্রমিকদের মুখে পুজোর দিনে হাসি ফোটাতে এগিয়ে এল ভারত সেবাশ্রম সঙ্ঘ। শিলিগুড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে খড়িবাড়ির থানঝোড়া চাবাগানে শ্রমিকদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এদিন মহিলাদের শাড়ি, পুরুষদের ধুতির পাশাপাশি কম্বল ও মশারি তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্য সাধু অতিশানন্দ জানান, এই বাগানে বোনাসের সমস্যা রয়েছে। তাই শ্রমিকদের মধ্যে পুজো উপলক্ষে এই বিতরণ করা হল। আগামী দিনে বাকি শ্রমিকদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হবে।







