নদী থেকে অবৈধভাবে বালিপাথর তোলার অভিযোগে ৩টি বালিবোঝাই ট্রাক্টর আটক করলো পুলিশ। ঘটনায় গ্রেফতার ৩জন। খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্তের জায়গির জোতের ডুমুরিয়া নদীর ঘটনা! নদী থেকে বালি তুলে বিহারে পাচারের আগে খড়িবাড়ির জায়গির জোতে পুলিশ খবর পেয়ে ৩টি বালি বোঝাই ট্রাক্টরকে আটক করে। ধৃতের হল সুরজ বারাইক, রাজেন্দ্র পাসোয়ান ও অজিত সিংহ। পুলিশ সূত্রে খবর, কোনো বৈধ নথিপত্র ছাড়াই নদী থেকে বালি তুলে বিহারে পাচারের আগে পুলিশ অভিযান চালাতেই ৩টি ট্রাক্টরকে আটক করা হয়। ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।







