বাগডোগরার কমলপুর চা বাগানের হুলিয়া নদীর পাড়ে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার! শনিবার দুপুরে নদীর পাড়ে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম জিতনি লোহার (৮০)। জানা গিয়েছে, মৃত বৃদ্ধা মেয়ে বাড়িতে থাকত। মানসিক ভাবে অসুস্থ থাকায় বৃদ্ধা বাড়ি থেকে বেরিয়ে পড়ত। গতকাল রাতে বেরিয়ে পড়ার পর বৃদ্ধার মৃত্যু হয় বলে অনুমান পুলিশের। এদিন মৃতদেহের খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে মৃত্যু হল বৃদ্ধার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।







