গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালিপাথর তোলার অভিযোগে ২টি বালিবোঝাই ট্রাক্টর সহ গ্রেফতার ২। ফাঁসিদেওয়ার বিধাননগরের মহানন্দা নদী থেকে বালিবোঝাই ২টি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুলিশ। বালি বোঝাই ট্রাক্টর আটক করলে চালকরা বৈধ নথিপত্র দেখাতে না পারায় বালিবোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় সারোয়ান মাহতো ও দীনেশ পাহান। সারোয়ান বিহারের গলগলিয়ার বাসিন্দা অন্যদিকে দীনেশ বিধাননগরের বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে শুরু করেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।







