মাছ ধরতে গিয়ে হাতে কচ্ছপ ! সেই কচ্ছপ কিনে এনে বনদপ্তরের হাতে তুলে দিল খড়িবাড়ি বোলাইঝোড়ার বাসিন্দা বাসুদেব সরকার । জানা গিয়েছে,এদিন কয়েকজন ব্যক্তি মিলে খড়িবাড়ি বোলাইঝোড়া এলাকায় বুন নদীতে মাছ ধরতে গিয়ে কচ্ছপ পান । সেই কচ্ছপটি বিক্রির উদ্দেশ্যে লোকালয়ে নিয়ে এলে ,সেই উদ্ধার কচ্ছপটিকে কিনে এনে বনদপ্তরের হাতে তুলে দেয় বাসুদেব বাবু। বাসুদেব বাবু এই কর্মকে বনদপ্তর সহ অনেকেই সাধুবাদ জানিয়েছেন।







