শশুর বাড়ী থেকে ফিরে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটনায় শোরগোল এলাকায় !মৃত যুবকের নাম শুকলাল হাসদা , সে খড়িবাড়ির চুনিলাল জোত এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে , বেশ কয়েকদিন ধরে শশুর বাড়িতে ছিল যুবক ,শুক্রবার বিকালে শশুর বাড়ি থেকে ফিরলে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় সে। আজ সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করলে বাড়ির পাশে বাঁশ বাগান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ পৌঁছে মৃত্যুদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহটিকে আজ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। অন্যদিকে মৃত্যু কারণ খতিয়ে দেখছে পুলিশ।







