৫২টি মহিষ সহ গ্রেফতার ২ পাচারকারী। ফাঁসিদেওয়ার বিধাননগরের মুরালীগঞ্জে নাকা তল্লাশিতে দুটি কনটেনার আটক করে ৫২টি মহিষ উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার সকালে মুরালীগঞ্জ এলাকায় পুলিশের নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন দুটি কনটেইনার আটক করে এবং তল্লাশি করতেই উদ্ধার হয় ৫২টি মহিষ। গাড়ির চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২ কনটেনার চালকদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর ধৃত মহম্মদ খাবিন ডালখোলার এবং খালেক মহম্মদ উত্তর প্রদেশের বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, কনটেনার বোঝাই মহিষ বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে উদ্দেশ্য নিয়ে যায় হচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







