গ্রামীণ মানুষদের সুবিধার্থে তৈরি করা হচ্ছে রাস্তা! আর নির্মিয়মান রাস্তায় হাত দিলেই উঠে যাচ্ছে পিচ, কোথায় ভেঙে পড়ছে রাস্তার পাড়, কোথাও আবার মাটির ওপরে পিচ ঢেলে হচ্ছে রাস্তা, কালভার্ট নির্মাণ হলেও জল বের হবেই না বলে অভিযোগ উঠছে ঠিকাদারী সংস্থার বিরুদ্ধে! রাজ্য সরকারের এসআরডিএ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে খড়িবাড়ির ভালুকগাড়া থেকে উল্লাজোত পর্যন্ত ৪.৩ কিলোমিটার রাস্তা কাজ চলছে। আড়াই কোটির এই রাস্তা কাজে নিম্নমানের সামগ্রী ও সিডিউল অনুযায়ী কাজ না করায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দ্রুত সিডিউল অনুযায়ী কাজ করুক দাবি স্থানীয়দের। বিজেপির অভিযোগ, পিচ করতেই উঠে যাচ্ছে। আরজিকরে সিসিটিভির টাকা নিয়ে তা বসানো হয়নি, তেমনি রাজ্য জুড়ে লুটপাট চলছে। পাল্টা বিজেপির অভিযোগের গুরুত্ব নেই। তারা উন্নয়ন কি তা জানেন না। রাস্তার অভিযোগ এখন পেলাম। ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের পাঠানো হবে। সিডিউল অনুযায়ী কাজ না হলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মন্তব্য শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির।







