খড়িবাড়ি পুলিশে অভিযানে বালি-বোলডার ভর্তি ২ টি ট্রাক্টর উদ্ধার, পলাতক চালক ।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় খড়িবাড়ির বুড়াগঞ্জের ডুমুরিয়া নদীর সংলগ্ন গুয়াবাড়ি এলাকায় অবৈধভাবে বালি – বোলডার তোলা হচ্ছে এমনি গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় খড়িবাড়ি পুলিশে একটি দল । যদিও অভিযান টের পেয়ে পালিয়ে যায় শ্রমিক ও ট্রাক্টর চালকরা । খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে থেকে ১টি বালি ও ১টি বোলডার বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত ট্রাক্টর ২ টি কে খড়িবাড়ি থানায় নিয়ে আসা হয় । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।







