অবৈধভাবে নদী থেকে বালি তুলে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল স্কুল শিক্ষার্থীর

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল স্কুল শিক্ষার্থীর। জখম আরো এক স্কুল শিক্ষার্থী। ফাঁসিদেওয়ার হেটমুডি সিঙ্গিঝোড়া গ্রাম পঞ্চায়েতের গঙ্গারাম চাবাগানের খুটিপাড়ার ঘটনা। বৃহস্পতিবার সকালে সাইকেলে দুই দাদা ভাই স্কুলে যাওয়ার সময় টাইপু নদী থেকে পাথরবোঝাই এক ট্রাক্টরের ধাক্কায় একজনের মৃত্যু হয় অপরজন আহত হন। ঘটনায় ট্রাক্টর ছেড়ে পালিয়ে যান চালক। পরে মৃতদেহ আটকে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। পুলিশকে ঘিরেও ক্ষোভ প্রকাশ করেন উত্তেজিত জনতা। স্থানীয়দের অভিযোগ, যতক্ষণ প্রশাসন জবাব দেবে না ততক্ষণ মৃতদেহ এখানেই থাকবে। অবৈধভাবে নদী থেকে বালি তুলে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা। ঘটনার বিক্ষোভ গ্রামবাসীদের। পরে বিক্ষোভ তুলতে টিয়ার গ্যাস ফাটিয়ে লাঠিচার্জ শুরু করলে পাল্টা পাথর বৃষ্টি। পরিস্থিতি থমথমে।

news portal development company in india
marketmystique