
খড়িবাড়ী ব্লকে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর
পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে শুক্রবার খড়িবাড়ী ব্লকের বিন্নাবাড়ী গ্রাম পঞ্চায়েতে ১.৮২০ কিমি পাকা রাস্তা ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও বন ও ভূমি কর্মাদক্ষ কেশরী মোহন সিংহ।
সভাধিপতি অরুণ ঘোষ জানান বহূ পথিকৃৎ রাস্তা ছিলো এটি। দিদিকে বলোর মাধ্যমে এখনকার গ্রাম পঞ্চায়েত সদস্য জানিয়ে ছিলো তার পরেই মহকুমায় খবর আসে আজ তার শিলান্যাস করা হলো। মোট ১.৮২০ কিমি পাকা রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে ৭৪ লক্ষ ৬৩ হাজার টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি করা হবে।
এদিকে গ্রামের মানুষ জানান রাস্তাটি হলে খুব ভালো হবে গ্রামের মানুষ জনের চলাচলের খুব সুবিধা হবে। বর্ষার সময় জলে ডুবে যায় চলা চল করতে খুবি অসুবিধা হয় রাস্তাটি হলে সবারই সুবিধা হবে
এদিন শিলান্যাসে উপস্থিত শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও বন ও ভূমি কর্মাদক্ষ কেশরী মোহন সিংহ, মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও, গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ অন্যান্যরা







