ফের একবার রাজ্য সড়কে পথ দুর্ঘটনা

ফের একবার রাজ্য সড়কে পথ দুর্ঘটনা। শুক্রবার রাত ১১টা নাগাদ একটি ইট বোঝাই লরি রাজ্য সড়কে যান্ত্রিক তুটির জন্য দুর্ঘটনার কবলে পরে। স্থানীয় সূত্রে জানা যায় এই দিন রাত্রি বেলা একটি ইট বোঝাই লরি বিহারের ঠাকুরর্গঞ্জ থেকে ইট বোঝাই করে শিলিগুড়ি ফুলবাড়ীর উদ্দেশে রওনা দেয় যাওয়ার পথে হটাৎ খড়িবাড়ীতে রাজ্য সড়কে গাড়ির চাকার পাতি ভেঙ্গে রাস্তার মাঝে আটকে পরে অল্পর জন্য বড় সরো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।রাস্তার মাঝে পাতি ভেঙে গাড়ি পরে থাকলে যানজটের সিষ্টি হয়।খবর পেয়ে খড়িবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

news portal development company in india
marketmystique