ছটব্রতীদের কথা মাথায় বুননদীতে ৬০ মিটার ছটঘাট

খড়িবাড়ির বুন নদীতে ছটব্রতীদের কথা মাথায় রেখে ছটঘাটের শিলান্যাস করা হল। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে বুননদীতে ৬০ মিটার ছটঘাটের শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের এ‌ই‌ও তথা অতিরিক্ত জেলাশাসক নির্মাল্য ঘরানি ও মহকুমা পরিষদের কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ সহ অন্যান্যরা। ৯লক্ষ টাকা ব্যয়ে ৬০ মিটার জুড়ে এই ছটঘাটের নির্মান হবে বলে কিশোরী মোহন সিংহ জানান। ছটপুজো কমিটির সম্পাদক জানান, এটি আমাদের পক্ষে খুশীর খবর। বামফ্রন্ট সরকারের সময় আমাদের আশ্বাস দিয়েও কাজ হয়নি। অবশেষে মহকুমা পরিষদে আবদার করে এই কাজ শুরু হল। সরকারকে ধন্যবাদ জানান পুজো কমিটি। আগামী দিনে বাকি অংশের কাজ হবে বলে তিনি জানান।ছটব্রতীদের কথা মাথায় বুননদীতে ৬০ মিটার ছটঘাট

news portal development company in india
marketmystique