এস উ সি আই সির ৬ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান।
মঙ্গলবার খড়িবাড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ছয় দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করল এস উ সি আই সির খড়িবাড়ী লোকাল কমিটির কর্মীরা। এস উ সি আই সির দাবী কৃষকদের স্বার্থে এমএসপি চালু করতে হবে। স্মার্ট মিটার চালু করা যাবে না। বাতাসি অধিকারী নয়াহাটে প্রায় বহু দোকানদার অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে। এতে পুলিশ নির্বিকার,ফলে পুলিশ প্রশাসনকে এই সকল কাজ বন্ধ করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ই রিক্সা বা টোটো চালকদের আইনি স্বীকৃতি প্রদান এবং সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। খড়িবাড়ি এলাকায় মাদকদ্রব্য বার বারন্ত রোদে করা ব্যবস্থা নিতে হবে। এবং বিভিন্ন জায়গায় পানীয় জলের ট্যাপ নেই ফলে সেই সকল জায়গায় ট্যাপ, ও ট্যাপের মাথা লাগাতে হবে।ইত্যাদি দাবি-দাওয়া নিয়ে খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক কে স্মারকলিপি প্রদান করল এস উ সি আই সির খড়িবাড়ীর লোকাল কমিটি।







