লোকসভা ভোটের আগেই খড়িবাড়ীতে কেন্দ্রীয় বাহিনী

লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগেই খড়িবাড়ীতে কেন্দ্রীয় বাহিনী।লোকসভা নির্বাচনের তারিখ এখনো পযন্ত ঘোষণা হয়নি কিন্তু তার আগেই জেলায় জেলায় পৌঁচ্ছাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার সন্ধ্যায় খড়িবাড়িতে এসে পৌঁছাল বিএসএফ ৯০ ব্যাটেলিয়ানের এক কোম্পানির জ‌ওয়ানরা।ভোটের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখতে, ভোটারদের মনোবল বাড়াতেই রাজ্যে দ্রুত এল কেন্দ্রীয় বাহিনী এমনটাই অনুমান করা যাচ্ছে। সাধারণ ভোটারদের মনোবল বৃদ্ধি করতে আগামীকাল থেকে রুটমার্চ শুরু করবে কেন্দ্রীয় বাহিনীর এই জ‌ওয়ানরা। জানা গিয়েছে ভারত নেপাল সীমান্ত সহ বাংলা বিহার সীমান্ত এবং গ্রামীণ এলাকায় রুটমার্চ চলবে। গোটা জেলায় ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে।

news portal development company in india
marketmystique