অধিকার যাত্রা

রাজ্য কো-অর্ডিনেশন কমিটির অধিকার যাত্রা এসে পৌঁছালো খড়িবাড়ীতে। বিভিন্ন অধিকারের দাবিতে শুরু হয়েছে সরকারি কর্মীদের অধিকার যাত্রা আর এই  “অধিকার যাত্রা” বুধবার পৌঁছালো খড়িবাড়ীতে। এইদিন খড়িবাড়ীর সবুজ ওয়েলফেয়ার সংঘের সামনে বিভিন্ন জায়গায় থেকে আগত কর্মচারীরা, একত্রিত হয়ে একটি রেলি বের করে। রেলিটি খড়িবাড়ী বাজার হয়ে বিডিও অফিস নিকট মাঠে শেষ হয়।এর পর সংঘটনের বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন ,তার মাঝেই লোকাল কমিটির পক্ষ থেকে সংগঠনের রাজ‍্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে সংর্বধনা জানানো হয়।উল্লেখ্য রাজ্য কো-অর্ডিনেশন কমিটির উদ্যোগে ১৭ই ফেব্রুয়ারি কোচবিহার জেলা থেকে শুরু হয়েছে এই অধিকার যাত্রা। এরপর বিভিন্ন এলাকা অতিক্রম করে বুধবার খড়িবাড়ীতে এসে পৌছায়। বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন আগামী ১৪ই মার্চ নবান্ন অভিযান কর্মসূচি হবে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, শুন্যপদে স্বচ্ছ নিয়োগ সহ একাধিক দাবিতে এই পদযাত্রা শুরু হয়েছে।

news portal development company in india
marketmystique