ফের একবার খড়িবাড়ী থানার বড় সাফল্য। প্রতিনিয়ত চুরি হয়েই যাচ্ছে অন্যান্য জায়গার মত খড়িবাড়ী ব্লক জুড়ে ।এর মধ্যেই বড়সড় ডাকাতির পরিকল্পনা রুখে দিল খড়িবাড়ি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় রবিবার পানিট্যাঙ্কির দুধগেট এলাকায় একটি বাসঝারে রাত্রি প্রায় ১১টা নাগাদ ১০থেকে ১৫জন্য দুস্কৃতি ডাকাতির উদ্দেশে একজায়গায় জড়ো হয়।গোপনসূত্রে খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছায় এবং তাদের মধ্যে ৮জন দুস্কৃতিকে পুলিশ ধরে । বাকিরা রাতের অন্ধকারে পালায়।
ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় বের কিছু ধারালো অস্ত্রশস্ত্র, কুড়োল, ছুরি, রড সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম। জানা যায়, দুস্কৃতিরা পানিট্যাঙ্কি এলাকায় ডাকাতির ছক কষেছিল।ধৃতদের নাম অজিত সিংহ,মহঃ আতাবুল, নৃপেন রায়, মিলন ভুজেল, সুজন ভুজেল, অরুণ অধিকারী,কৃষ্ণ সিংহ এবং বিষ্ণু রায়।খড়িবাড়ী থানার পুলিশ ধৃতদের সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে।







