চুরির ঘটনায় নাজেহাল পুলিশ থেকে সাধারণ মানুষ পর পর চুরির ঘটনা অন্যান্য জায়গার মত খড়িবাড়ীতে অতিরিক্ত হারে বেড়েই চলছে ,অভিনবো কায়দায় চুরি করে পালাচ্ছে চোর ।শুক্রবার খড়িবাড়ী থানার ঢিল ছুরা দূরত্বে চুরির ঘটনার পর রাত পোহাতেই শনিবার ফের চুরির ঘটনা ঘটলো খড়িবাড়ীর গগারু জোত এলাকায়। জানা যায় শুক্রবার গভীর রাতে যতীন্দ্র নাথ সিংহার ঘরের ভেতর থেকে তিনটি মোবাইল চুরি কর পরে কুকুর জোরে জোরে আযাজ করলে যতীন্দ্র নাথ উঠে দেখেন ঘরে রাখা তিনটি মোবাইল নেই। তার অনুমান মাদক সেবনকারিরাই এই চুরি করেছে। স্থানীয়রা বলেন এলাকার মানুষদের সচেতন হতে হবে তার পাসাপাসি পুলিশ প্রশাসনকে মাদক কারবারি ও মাদক সেবন কারীদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে হবে







