মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হল। আজ বাগডোগরা বনদফতরের উদ্যোগে টিপুখোলা তিরহানা এমএম তরাই অর্ড সহ জঙ্গল ঘেরা এলাকায় সরকারি বাসের মাধ্যমে শিক্ষার্থীদের আনা হয়। আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার্থীদের সবরকম সহযোগিতা করার বার্তা দিয়ে রেঞ্জার জানান সকালে হাতি বেরিয়েছিল। হাতির দিকে নজরদারি রয়েছে। ৫টি গাড়ি দিয়ে পরীক্ষার্থীদের পৌঁছানো হল। বাগডোগরা জঙ্গলের বর্তমানে ১২টি হাতি রয়েছে।







