বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বাস। শিলিগুড়ি থেকে খড়িবাড়ির দিকে যাওয়ার সময় অধিকারীর কেলাবাড়িতে দুই বাসের রেষারেষিতে রাস্তার পাশে গর্তে ঢুকে আটকে পড়ে যাত্রীবাহী বাসটি। ঘটনায় ২জন যাত্রী আহত হন। আহতদের খড়িবাড়ি গ্রামীন হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে জলের পাইপলাইনের কাজ করা গর্তে বাসের চাকা আটকে গিয়ে এই ঘটনা। পরে খড়িবাড়ি থানার পুলিশ ও ট্রাফিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।







