
পি এইচ ই জল সরবরাহে, এজেন্সির মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগে রাজনৈতিক রঙ্গের অভিযোগ স্থানীয়দের, খড়িবাড়ী ব্লকের বুরাগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চুচুরর্মুচুর এলাকায় জল জীবন মিশনের আয়তারে জল প্রকল্প তৈরি হয়েছে ,আর এই জল প্রকল্পে এজেন্সির মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে কিন্তু স্থায়ী বাসিন্দাদের মধ্যে কাউকে না নিয়ে বাইরে থেকে নেওয়া হয়েছে কর্মী আর এতেই ক্ষোভে বিক্ষোভ ফেটে পরলো স্থানীয় বাসিন্দারা। থানঝড়া বাগানের তিন নাম্বার লাইনে জলের পাম্প হাউস বসানো হয়েছে পাম্প অপারেটার হিসাবে বাইরে থেকে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে স্থানীয় কাউকে না নিয়ে । স্থানীয়দের অভিযোগ এই নিয়োগে রাজনীতিক রং রয়েছে ।স্থানীয় প্রচুর শিক্ষিত যুবক যুবতী রয়েছে তাদের নেওয়া হলো না কেনো। এতেই ক্ষোভে বিক্ষোভে ফেটে পরলো স্থানীয়রা।তবে স্থানীয় গ্রামবাসীরা গোটা ঘটনাটি লিখিত ভাবে জানান গ্রাম প্রধান নিকট।







