গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হলো এক ব্যাক্তির।
সোনাচান্দি চা বাগান এলাকার ৪৯ বছরের এক ব্যাক্তির গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করায় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।বুধবার ঘটনাটি ঘটেছে খড়িবাড়ীর সোনাচান্দি বাগান এলাকায় ।স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকাল ১২ টা নাগাদ স্থানীয় শ্রমিকরা কাজ করতে যায় সোনাচান্দি বাগানে সেখানে হটাৎ একজন দেখতে পায় বাগানের গাছে একজন ফাঁসি লাগিয়ে রয়েছে সাথে সাথে তিনি চিৎকার করলে আসে পাশের স্থানীয়রা ছুটে আসে এবং খবর চায়র হতেই ভিড় জমতে থাকে । মৃত ব্যাক্তির নাম কাম বারিক বয়স প্রায় ৪৯ বছর সোনাচান্দি বাগান এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনা স্থলে খড়িবাড়ী থানার পুলিশ পৌঁছায় লাশটিকে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে কি কারণে মৃত্য গোটা ঘটনার তদন্ত করবে খড়িবাড়ী থানার পুলিশ।







