নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তে ৫টি গরু সহ গ্রেফতার এক যুবক।

নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তে ৫টি গরু সহ গ্রেফতার এক যুবক। সীমান্তে পারাপারের সময় এস‌এসবির জ‌ওয়ানরা যুবককে গরু সহ আটক করে। ধৃতের কাছে বৈধ নথিপত্র না পাওয়ায় পরে ধৃতকে নকশালবাড়ি পুলিশের   হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতের নাম করণ কুমার তামাং। ধৃত নকশালবাড়ির কিলারাম জোতের বাসিন্দা। এস‌এসবি ৮ম ব্যাটেলিয়ানের নয়াবস্তীর জ‌ওয়ানরা সীমান্তে ধৃতকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। উদ্ধার করে গরু খোয়াড়ে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

news portal development company in india
marketmystique