সোমবার বিকাল ৩.৩০ মিনিট নাগাদ নকশালবাড়ির কিরন চন্দ্র চা বাগান এলাকায় যাত্রীবাহী বাস ও সাইকেলর সংঘর্ষে মৃত্যু হলো সাইকেল চালকের । মৃত ব্যক্তির নাম জুগিয়া মুন্ডা (৪৩),সে হাতিগিসার ফকিরাজোতের বাসিন্দা। জানা গিয়েছে, এদিন বিকেলে কাজ থেকে সহকর্মীর সাথে বাড়ি ফিরছিলেন জুগিয়া মুন্ডা । কিরন চন্দ্র চা বাগান এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাগডোগরার দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা মারে জুগিয়া মুন্ডাকে । ঘটনায় গুরুতরভাবে জখম হয় সে । পড়ে স্থানীয়রা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নক্সালবাড়ি গ্ৰামীন হাসপাতালে নিয়ে আসলে সেখান কার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে দূর্ঘটনাগ্ৰস্ত বাসটির চালক নকশাল বাড়ি থানায় এসে আত্মসমর্পণ করেন । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আগামীকাল উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







