দুই কৃতি ছাত্রীর সংবর্ধনা অনুষ্ঠান খড়িবাড়ী সমষ্টি উন্নয়ন দপ্তরে।

কলা উৎসব ও কিকবক্সিংয়ে রাজ্যস্থরের পর জাতীয় স্তরে গোল্ড ও ব্রোঞ্জ প্রাপ্ত দুই কৃত্তি ছাত্রীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো খড়িবাড়ী সমষ্টি উন্নয়ন দপ্তরে। শুক্রবার খড়িবাড়ী সমষ্টি উন্নয়ন দপ্তরের উদ্যোগে খড়িবাড়ী ব্লকের দুই কৃতি ছাত্রী সারথি বাড়ুই ও অনুষ্কা রায়ের সাফল্যের পর তাদের সংবর্ধনা দেওয়া হয় ।এই দিন দুই কৃতি ছাত্রীর হাতে শুভেচ্ছা বার্তা ও মোমেন্টো তুলে দেন খড়িবাড়ী সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্তি সাউ এবং অন্যান্য আধিকারিকরা। পাসাপাসি তাদের উজ্জ্বল ভবিষদের কামনা করেন । কলা উৎসব ২০২৩ সে অংশগ্রহণ করেন বুড়াগঞ্জ কালকুট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সারথি বারুই রাজ্য স্তরে প্রথম হওয়ার পর জাতীয় স্তরে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পায় অন্যদিকে খড়িবাড়ীর সোনাচান্দি বাগান সংলগ্ন এলাকার অনুষ্কা রায় পুণীয়াতে সদ্য অনুষ্ঠিত জাতীয় স্থরের কিকবক্সিংযে খেলে সোনার পদক পায়। উপস্থিত ছিলেন খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন দপ্তর আধিকারিক দীপ্তি সাউ, P D O দ্বারিকা নাথ রায়,খড়িবাড়ী পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ, খড়িবাড়ী পানিসালি গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল চন্দ সিংহ সহ অন্যান্য আধিকারিকরা।

news portal development company in india
marketmystique