তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা সারা রাজ্যের সাথে সাথে খড়িবাড়ীতেও।

তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা সারা রাজ্যের সাথে সাথে খড়িবাড়ীতেও।“ধর্ম যার যার উৎসব সবার স্লোগান কে সামনে রেখে সোমবার খড়িবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যের সাথে সাথে খড়িবাড়ীতেও সংহতি যাত্রার আয়োজন করা হয়। এই দিন খড়িবাড়ীর থানঝরা মোড় থেকে একটি  বিশাল মিছিল বের করা হয় খড়িবাড়ী সমষ্টি উন্নয়ন দপ্তর সংলগ্ন এলাকার মাতৃ মন্দির পযন্ত। পরে মাতৃ মন্দির প্রাঙ্গণে সবাই একত্রিত হয়ে মা কালীর পুজো দেন ব্লক সভাপতি ও দলের অন্যান্যরা।মিছিলে পা মেলান খড়িবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশরী মোহন সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ ,বিভিন্ন ধর্মীয় ও সম্প্রদায়ের মানুষজন পাশাপাশি দলের অন্যান্য নেতা কর্মীরা ব্লক সভাপতি কেশরী মোহন সিংহ অভিযোগ করে বলেন বিজেপির নীতি হচ্ছে ভন্ডামীর ধর্মের নামে রাজনীতি করে তারা,রাজনীতি হবে উন্নয়ন নিয়ে ধর্ম নিয়ে নয় ,উনারা উন্নয়ন করতে পারে না ধর্মের দোহাই দেয় শুধু

news portal development company in india
marketmystique