স্বাভাবিক ছন্দে ফিরলো স্বর্ণমতি নদীর গতিপথ।ব্যাক্তিগত সার্থে কয়েকজন কৃষক নদীর গতিপথ পরিবর্তন করে। আমাদের খবর সম্প্রচার হওয়ার পর পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরল খড়িবাড়ির জোরপাকুরির স্বর্ণমতি নদীর গতিপথ । চলতি সপ্তাহের সোমবার, খড়িবাড়ীর জোরপাকুড়ি স্বর্ণমতি নদীর গতিপথ কৃত্রিমভাবে জেসেবি নামিয়ে পরিবর্তনের অভিযোগ করেন কয়েকজন কৃষক ও স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রিয়ম গোস্বামী সহ অন্যান্য আধিকারিকরা সাথে পৌঁছান খড়িবাড়ী পানিশালি গ্ৰাম পঞ্চায়েত প্রধান , পঞ্চায়াত সমতির সহ সভাপতি। সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনা স্থল পরিদর্শনের পর অভিযুক্ত কৃষকদের হুঁশিয়ারি দেন। হুঁশিয়ারি পেতেই বুধবার পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরল খড়িবাড়ির স্বর্ণমতি নদীর গতিপথ । অন্যান্য কৃষক ও স্থানীয়দের দাবি বর্ষায় নদীর পাড় ভেঙে পড়তে চাষের জমি নদী ভূগর্ভে তলিয়ে যায় , নদীর বাধ সমস্যার সমাধানের দিকে নজর দিক প্রশাসন।








