
মহকুমায় ফ্রিকেল ওয়েস্ট মেনেজ মেন্টের জন্য জমি পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ। শনিবার খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েত সলিড ওয়েস্ট মেনেজমেন্ট জমি পরিদর্শন করা হয় । উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ, কর্ম্যাদক্ষ কিশোরী মোহন সিংহ, বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েত প্রধান অনিতা রায়, খড়িবাড়ি জয়েন্ট বিডিও জয়ন্ত রায় সহ অন্যান্যরা ।শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ বলেন, আমাদের সকলের জন্য ভালো বিষয় আগে আমাদের শিলিগুড়ি উপর ভরসা করতে হতো ফ্রিকেল ওয়েস্টের জন্য, এবার খড়িবাড়ি ব্লকে করা হচ্ছে। এই প্রকল্পে অনেকটা জায়গার দরকার তাই আজ জমি পরিদর্শন করা হলো । তবে খড়িবাড়ি ব্লকে সাধারণ মানুষদের আরো সচেতন হত্তয়ার বার্তা দেন তিনি।







