
ছেলে বাইরে দুশ্চিন্তায় বাবা-মা ও তার স্ত্রী। সিকিমের হরপ্পা বানে ভেসেগেছে কয়েকটি গ্যারেজের গাড়ি সহ সমস্ত মালপত্র ক্ষয়ক্ষতি প্রায় কয়েক লক্ষাধিক টাকা। এই নিয়ে বাড়িতে দুশ্চিন্তার মধ্যে রয়েছে সাইদুল ইসলাম নামে যুবকের মা বাবার ও স্ত্রী সহ আরো কয়েকজনের বাবা মা। চপড়া ব্লকের অন্তর্গত পশ্চিম কালিকাপুর গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম সহ বেশ কয়েকজন সিকিমে এক গাড়ির গ্যারেজে কাজ করতো। অনেক স্বপ্ন নিয়ে সিকিমে যান তারা।
সমস্ত স্বপ্ন সিকিমের হরপা বানে শেষ হয়ে যায়। ভিডিও বার্তার মাধ্যমে রাজ্য সরকার ও চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের কাছে সাহায্যের আবেদন। জানা গিয়েছে চোপড়া থানার পশ্চিম কালিকাপুর এলাকার বেশ কয়েকজন শ্রমিক সিকিমের সিংথামে নিজেদের একটি গ্যারেজ ছিল। সেই গ্যারেজে বেশ কয়েকটা গাড়ি ছিল। সোমবার গভীর রাতে হঠাৎ বান আসে। সেই বানে কোনো রকম প্রাণে বাঁচলেও তাদের সমস্ত কিছু শেষ হয়ে যায়। জলের স্রোতে ভেসে যায় তাদের গ্যারেজে থাকা গাড়ি গুলো। গোটা গ্যারেজে ২০ ফিট উপর পযন্ত ঢাকা পড়ে গিয়েছে। এখন কি করবেন কিছুই বুঝতে পারছেন না তারা। এখন তাঁরা রাজ্য সরকার ও চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের কাছে সাহায্যের আবেদন করছেন সিকিমে থাকা পশ্চিম কালিকাপুরের যুবকদের বাবা-মারা।







