
ফের খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি নিউ মার্কেট এলাকায় ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে অভিযান চালায় এসএসবি ৪১নং ব্যাটেলিয়ানের জওয়ানরা। ঘটনায় যুবকের কাছে থেকে ৫২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ধৃতের নাম রবেন বর্মন(২৩) মঞ্জয় জোতের বাসিন্দা। ধৃতকে পরে খড়িবাড়ি থানার হাতে তুলে দেয় এসএসবি। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার মাদকের বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা।







