খড়িবাড়ি পানিট্যাঙ্কিতে মাদক সহ গ্রেফতার ১ যুবক‌।

খড়িবাড়ি পানিট্যাঙ্কিতে মাদক সহ গ্রেফতার ১ যুবক‌।

খড়িবাড়ি পানিট্যাঙ্কিতে মাদক সহ গ্রেফতার ১ যুবক‌। ধৃতের নাম চন্দন বর্মন (৩৩)। ধৃত পানিট্যাঙ্কির হাবালদার বস্তির বাসিন্দা। গতকাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পানিট্যাঙ্কির রেলগেট এলাকায় একটি চারচাকার গাড়িকে আটক করে খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। গাড়ির বনেট থেকে শুরু তল্লাসি চালিয়ে ১৩২ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পরে ধৃতকে খড়িবাড়ি থানায় নিয়ে আসা হয় । ধৃত যুবককে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ। উদ্ধার মাদকের বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা।

news portal development company in india
marketmystique